Last Updated:
LPG Cylinder: ভিবিজিরামজি প্রকল্পের ৩৭২টি কাজের মধ্যে এবার গোবর থেকে গ্যাস উৎপাদন! জ্বালানি সংকট মেটাতে দক্ষিণ ২৪ পরগনার জয়গরে ৭৩ জন গো-পালককে নিয়ে শুরু হয়েছে বিশেষ উদ্যোগ। গ্রামীণ অর্থনীতির উন্নতি ও জ্বালানি সংকট মেটাতে নয়া প্রয়াস।
জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: শুরু হয়েছে ভিবিজিরামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ। এর মধ্যে ৩৭২ রকম কাজ রয়েছে। যা অনেকের কাছে অজানা। এর মধ্যে এমন একটি কাজ রযেছে যার মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলা করা যায়। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ৭৩ জন গো-পালককে চিহ্নিত করে ইতিমধ্যে মিশন মোডে কাজ শুরু হয়েছে।
ইতিমধ্যে গ্যাস উৎপাদন চলছে। আপনিও চাইলে এই কাজ শুরু করতে পারেন। পঞ্চায়েত থেকে ১০ ফুট চওড়া ও ১০ ফুট লম্বা জায়গার উপর এই প্রজেক্ট করছে। ভিবিজিরামজিতে এত ধরণের কাজ হয় তা অনেকের অজানা। ফলে এই নতুন কাজ শুরু করতে পারেন আপনি।
প্রকল্পের প্রকৃত সাফল্য নির্ভর করবে কতগুলি প্ল্যান্ট কার্যকরভাবে চালু করা যাচ্ছে, কতটা নিয়মিত গ্যাস উৎপাদন হচ্ছে এবং উপভোক্তারা কতটা আর্থিক সুবিধা পাচ্ছেন, তার উপর।
