Headlines

Suvendu Adhikari On Farmers: ‘মমতা আলু চাষিদের সঙ্গে অন্যায় করেছেন’, ক্ষতিপূরণের আশ্বাস শুভেন্দুর! Mamata did injustice to Potato Farmers assures CM West Bengal Chief Minister gives big promise today from West Medinipur | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

Suvendu Adhikari On Farmers: গড়বেতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এদিন তৃণমূল ও সিপিএম-কে একযোগে আক্রমণ করেন শুভেন্দু। এও বলেছেন, “এখন যাহাই তৃণমূল তাহাই সিপিএম।’ আর কী বললেন?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ছবি- পিটিআই
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ছবি- পিটিআই

পশ্চিম মেদিনীপুর: “আলু চাষিদের সঙ্গে মমতা অন্যায় করেছেন৷ আমরা ক্ষতিপূরণ দেব৷” পশ্চিম মেদিনীপুর থেকে বড় আশ্বাস দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী আলু চাষিদের উদ্দেশ্যে জানান, যতদিন বিজেপি সরকার আছে আর বর্ডারে কেউ আলুর গাড়ি আটকাবে না।

শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আলু চাষিদের মুখে ফুটেছে হাসি। চন্দ্রকোনার আলু চাষিরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন শাসক তৃণমূলের একের পর ‘রাজনৈতিক আক্রমণের’ তথ্য তিনি তুলে ধরেন বক্তৃতায়। টেনে আনেন ২০২৪ সালে মে মাসে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ‘মারধরের’ প্রসঙ্গও।

শনিবার কী বলেন মুখ্যমন্ত্রী?

মমতা বন্দ্যোপাধ্যায় আলু চাষিদের সঙ্গে অন্যায় করেছেন৷ আমরা ক্ষতিপূরণ দেব৷

যতদিন বিজেপি সরকার আছে আর বর্ডারে কেউ আলুর গাড়ি আটকাবে না।

এদিন গড়বেতা থেকে তৃণমূল ও সিপিএম-কে একযোগে আক্রমণ করেন শুভেন্দু। এও বলেছেন, “এখন যাহাই তৃণমূল তাহাই সিপিএম।’ মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম একযোগে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শুভেন্দু আরও বলেন, “ছ’টা বছর ধরে আমি এদের প্রত্যেকের সঙ্গে লড়েছি। নির্বাচনের আগে আমি পুরুলিয়া থেকে ফিরছি, তখন চন্দ্রকোনা রোডে আক্রান্ত হই। রোডে বসেছিলাম। কাউকে ভুলিনি। আমাদের যত নেতা রয়েছেন, যাঁরা লড়াই সংগ্রাম করেছেন তাঁদের সম্মান জানাই। আপনারা চোর তৃণমূলকে শূন্য করেছেন। গত কয়েকদিন আগে মহম্মদ সেলিম এত সাহস আপনি বলেছিল, বিজেপি এসেছিল সিপিএম-কে আক্রমণ করতে। জনগণ নাকি প্রতিরোধ করেছে। আমি আজ বলে গেলাম, ছোট আঙারিয়া থেকে শুরু করে ২০০৭ নন্দীগ্রামে আমাদের গড়বেতায় যে সিপিএম অফিস ছিল সেখান থেকে যাঁরা যাঁরা রক্তাক্ত সূর্যদয় ঘটাতে গিয়েছিল তাদের কেস রিওপেন করব। একটাকেও ছাড়া হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *