Headlines

Earn Money: Farmers are Earning money from cultivating tomatoes অন্যান্য সবজির চাষ ছেড়ে পাঁশকুড়ার টমাটো চাষের উপর নির্ভরশীল হচ্ছেন কৃষকেরা। কারণ এই টমেটো অন্যান্য সবজি থেকে বেশ লাভ জনক। পাঁশকুড়ার এরাপুর, শিরোমণিচক সহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমিতে উচ্চ ফলনশীল টমেটো চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা। পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি নির্ভর করে চাষবাসের ওপর। পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ায় ধান চাষের পাশাপাশি সারা বছর ধরে ফুল চাষ ও সবজি চাষ হয়। শীতের সময় মূলত শীত কালীন সবজি চাষ করেন কৃষকেরা। টমেটো মূলত শীতকালীন সবজি। কিন্তু পাঁশকুড়ার কৃষকেরা বর্ষাকাল বাদ দিয়েই সারা বছর চাষ করে লাভবান হচ্ছেন। ওই এলাকার কৃষকদের কথায়, কাঠা পিছু টমেটো চাষের খরচ দেড় থেকে দু হাজার টাকা। উৎপাদিত টমেটো বিক্রি করে কাঠা পিছু উঠে আসে ১০ থেকে ১২ হাজার টাকা। যা অন্যান্য সবজি চাষের ক্ষেত্রে পাওয়া যায় না। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ হচ্ছে না। পুরনো পদ্ধতিতেই জমিতে মাটি তৈরি করার পর, দেওয়া হয় সামান্য সার। |

Cyclone Arnab Alert: ছুটিতে দিঘায় গিয়েও জলে নামা বন্ধ! কোটাল ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় পর্যটকদের মনখারাপ



Cyclone Arnab Alert: পুজোর ছুটিতে দিঘায় পর্যটকদের ঢল নামলেও সমুদ্র স্নান থেকে বঞ্চিত হতে হল তাঁদের। পূর্ণিমার তীব্র কটাল ও বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে নিরাপত্তার স্বার্থে ওল্ড ও নিউ দিঘার স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সঙ্গে চলছে কড়া নজরদারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *