Headlines

Earn Money: Farmers are Earning money from cultivating tomatoes অন্যান্য সবজির চাষ ছেড়ে পাঁশকুড়ার টমাটো চাষের উপর নির্ভরশীল হচ্ছেন কৃষকেরা। কারণ এই টমেটো অন্যান্য সবজি থেকে বেশ লাভ জনক। পাঁশকুড়ার এরাপুর, শিরোমণিচক সহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমিতে উচ্চ ফলনশীল টমেটো চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা। পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি নির্ভর করে চাষবাসের ওপর। পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ায় ধান চাষের পাশাপাশি সারা বছর ধরে ফুল চাষ ও সবজি চাষ হয়। শীতের সময় মূলত শীত কালীন সবজি চাষ করেন কৃষকেরা। টমেটো মূলত শীতকালীন সবজি। কিন্তু পাঁশকুড়ার কৃষকেরা বর্ষাকাল বাদ দিয়েই সারা বছর চাষ করে লাভবান হচ্ছেন। ওই এলাকার কৃষকদের কথায়, কাঠা পিছু টমেটো চাষের খরচ দেড় থেকে দু হাজার টাকা। উৎপাদিত টমেটো বিক্রি করে কাঠা পিছু উঠে আসে ১০ থেকে ১২ হাজার টাকা। যা অন্যান্য সবজি চাষের ক্ষেত্রে পাওয়া যায় না। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ হচ্ছে না। পুরনো পদ্ধতিতেই জমিতে মাটি তৈরি করার পর, দেওয়া হয় সামান্য সার। |

Charging Cables: চার্জিং কেবলের মাথায় এই খাঁজগুলি কেন থাকে? এর সঙ্গে জড়িয়ে রয়েছে তারের মজবুতির রহস্য! না হলে বারবার খরচ বাড়বে | লেটেস্ট প্রযুক্তির খবর

আপনি কি কখনও খেয়াল করেছেন, বিভিন্ন কেবল ও তারের একেবারে শেষ প্রান্তে বিশেষ ধরনের একটি নকশা থাকে? অনেকেই এটিকে নিছক ডিজাইন ভেবে গুরুত্ব দেন না। কিন্তু আসলে এই নকশার সঙ্গে সৌন্দর্যের কোনও সম্পর্ক নেই, বরং এটি কেবলের মজবুতির সঙ্গে জড়িত। অনেক তারের প্লাগের পিছনেও এই ধরনের নকশা দেখা যায়। আসলে এই নকশার কাজ হল কেবল বা তারকে নমনীয়তা দেওয়া এবং বারবার বাঁকানোর ফলে যাতে তা সহজে ছিঁড়ে বা ভেঙে না যায়, তা নিশ্চিত করা। যে তারগুলিতে এই বিশেষ নকশা থাকে না, সেগুলি অনেক সময় সহজেই নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, যে তারগুলিতে এই ডিজাইন থাকে না, সেগুলির জন্য আলাদা করে এই সাপোর্ট সিস্টেম কিনতেও পাওয়া যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *